মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ফরিদপুরে আলেম-ওলামাদের চাপে যাত্রাপালা বন্ধ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১:০৫ পূর্বাহ্ন
ছবি: কালের কণ্ঠ

ফরিদপুর জেলার নগরকান্দায় আলেম-ওলামাদের চাপের মুখে স্থানীয় প্রভাবশালী এক ইউপি সদস্যের উদ্যোগে আয়োজিত যাত্রাপালা বন্ধ করে দিয়েছে প্রশাসন। আজ বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুরে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, বুধবার ( ২২ অক্টোবর)  বিকেলে তালমা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সলেমান ফকির রসুলপুর বাজারে যাত্রাপালার আয়োজন করেন। তবে ওই যাত্রাপালায় অশ্লীল নৃত্য হতে পারে, এমন আশঙ্কায় ফুসে ওঠেন স্থানীয় আলেম-ওলামা ও তৌহিদী জনতা।

এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকেও প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

পরে পরিস্থিতি অবনতির আশঙ্কায় সন্ধ্যায় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ ঘটনাস্থলে গিয়ে যাত্রাপালা বন্ধের নির্দেশ দেন। পাশাপাশি তারা মঞ্চ ও দোকানপাট সরিয়ে নিতে নির্দেশ প্রদান করেন। একপর্যায় স্থানীয়দের সহযোগিতায় যাত্রাপালার মঞ্চ খুলে ফেলা হয়।

ইউপি সদস্য মো. সলেমান ফকির বলেন, এলাকাবাসীর অনুরোধে আমি একটি গানের আয়োজন করেছিলাম। এখানে আমি কোনো দোষের কিছু দেখি না। হুজুররা গানের অনুষ্ঠানটিকে যাত্রাপালা হিসেবে প্রচার করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই যাত্রাপালার আয়োজন করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ঝুঁকিপূর্ণ ছিল।

তাছাড়া এই ধরনের আয়োজন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং সংঘর্ষের আশঙ্কা তৈরি করেছিল। পরে জেলা প্রশাসকের নির্দেশে অনুষ্ঠানটি বন্ধ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর