বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ঠাকুরগাঁওয়ে আখক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৪:৩০ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে একটি আখক্ষেত থেকে নিখোঁজের পাঁচ দিন পর মোহাম্মদ রাকিব (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তিন বন্ধুকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সদর উপজেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর এলাকা থেকে কিশোরের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। নিহত রাকিব ঠাকুরগাঁও সদর উপজেলার হরিনারায়ণপুর আদর্শ পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ রাকিব।

আটককৃতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রোড সুগারমিল গেট এলাকার সন্তোষের ছেলে শ্রী রাহুল রায়(২০), একই এলাকার আবু তাহেরের ছেলে মাহাবুব(৩২), হরিহরপুর এলাকার মদন আলীর ছেলে আব্দুল কুদ্দুস(৩৫) ও আবুল কাশেমের ছেলে বিপ্লব।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজ বলেন, আমরা একটি নিখোঁজ মামলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করি। পরে সন্দেহজনক ভাবে নিখোঁজের দুই বন্ধুকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আমরা লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি। আসামিদের তথ্যের ভিত্তিতে জানাগেছে, বন্ধুর অটো চার্জার ব্যাটারি চুরি করতেই চার বন্ধু মিলে রাকিবকে হত্যা করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ার আলম খান জানান, এটি একটি সুপরিকল্পিত প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে জানাগেছে। প্রথমে কিশোরের পরিবার থানায় একটি অপহরণ মামলা করেন। এখন এটি হত্যা মামলা হবে বলেও জানান তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর