বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

খুলনায় একই পরিবারের ৩ জনসহ ৪ খুন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১:২৬ পূর্বাহ্ন

খুলনায় পৃথক দুটি ঘটনায় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে চার জন নিহত হয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মুক্তা কমিশনারের বাড়ির কাছে দরবেশ মোল্লা গল্লির ভেতরের সড়কে একটি বাসায় নানি ও দুই নাতিকে দুর্বৃত্তরা হত্যা করেছে।  

নিহতরা হলেন- আব্দুল হান্নানের স্ত্রী মহিদুন্নেসা (৫৫), নাতি মুস্তাকিম ( ৮) ও ফাতিহা (৬)। তিনজনের লাশ তাদের বসত ঘরের পাশে মুরগির খামারের মধ্যে পাওয়া যায়।

তাদের মা শাহীতুন নেসা ও বাবা শিফার আহমেদ। শিশুদের বাবা-মা দুইজনই চাকুরী করেন। তারা কর্মস্থলে থাকায় তাদের দেখাশোনা করতেন নানি।

লবনচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানওয়ার হুসাইন মাসুম বলেন, রাতে লবণচরা এলাকা থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুই শিশু ও তাদের নানি রয়েছেন। শিশু দুটির বাবা-মা চাকরি করেন। সকালে তারা শিশু দুটিকে নানির কাছে রেখে কাজের উদ্দেশে বের হয়ে যান। সন্ধ্যায় তারা দুজন বাড়িতে ফিরে এসে দরজায় নক করলে তাদের সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে নানির মরদেহ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। এরপর তারা ঘরের পাশে মুরগির ঘর থেকে শিশু দুটির লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

লবণচরা থানার কর্মকর্তারা জানান, ঘটনাটি অত্যন্ত রহস্যজনক। তদন্ত চলছে এবং হত্যার কারণ উদ্ঘাটনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

অন্যদিকে, একই দিন সন্ধ্যার দিকে সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় আলাউদ্দিন (৩০) নামে এক যুবককে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।

ঘটনাস্থলে থাকা স্থানীয়রা জানান, ছয়জন মোটরসাইকেলে এসে প্রথমে তাকে লক্ষ্য করে গুলি করে, পরে ছুরি মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয়দের দাবি, নিহত আলাউদ্দিন মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ দুই ঘটনারই তদন্ত শুরু করেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর