বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাগেরহাটে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৫:০৪ অপরাহ্ন

শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং কনফারেন্স। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোগে ২০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আল আরাফাহ ইসলামী ব্যাংকের নেতৃত্বে জেলার ২০টি তফসিলি ব্যাংককে নিয়ে ২৯ জুন, শনিবার দিনব্যাপী এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

স্কুল ব্যাংকিং কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। আল আরাফাহ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সোনালী ব্যাংকের ডিজিএম সুকুমার রায়, জনতা ব্যাংকের ডিজিএম মোঃ মফিজুল ইসলাম, কৃষি ব্যাংকের ডিজিএম দেবদাস সরকার এবং অগ্রণী ব্যাংকের এজিএম বিপুল মন্ডল।

কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম আমজাদ হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সাইদ মো. আব্দুল মান্নাফ, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ আসাদুল হক, বাগেরহাটের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাগেরহাটের বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। কনফারেন্সে স্কুল ব্যাংকিং সুবিধা এবং একাউন্ট বৃদ্ধির বিষয়ে তাগিদ দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর