বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাসের বাঙ্কারে মিলল ২ কোটি টাকার ‘আইস’

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৬:৪৪ অপরাহ্ন

খুলনার ডুমুরিয়ায় প্রায় দুই কোটি টাকা মূল্যের ২ কেজি আইস নামক মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে  ডুমুরিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে এই আইস উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে ডুমুরিয়া থানা পুলিশ স্থানীয় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় বাসের ভেতরে বাঙ্কারে একটি কাগজের বিস্কুটের কার্টনের মধ্যে ২ কেজি আইসনামক মাদক পাওয়া যায়। এরমধ্যে দুটি বড় প্যাকেট ও পাঁচটি ছোট প্যাকেট রয়েছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, উদ্ধার করা আইসের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইসনামক এই মাদক ভারত থেকে চোরাই পথে আমদানি করা হয়েছে। এটি সাগুদানার মতো দেখতে। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর