বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

খুলনায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৯:০২ অপরাহ্ন

খুলনায় পুলিশ অজ্ঞাত এক যুবকের (২৮) গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা আসিফ সড়কের মাথায় বিলের কাছে বিদ্যুতের খুঁটির নিচে থাকা একটি টিনের পরিত্যক্ত ঘরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার। বটিয়াঘাটা থানার ওসি মো. মারুফ হোসেন যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

ওসি মারুফ হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেঁতুলতলা আসিফ সড়কের মাথায় বিলের কাছে বিদ্যুতের খুঁটির নিচে থাকা একটি পরিত্যক্ত ঘরের ভেতর  থেকে গলাকাটা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। প্যান্ট-শার্ট পরিহিত নিহত যুবকের শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। তার আনুমানিক বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এদিকে পুলিশের একটি সূত্র জানায়, বটিয়াঘাটা  উপজেলার জলমা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা এলাকা মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের আখড়া। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ নিহত যুবকের পরিচয় শনাক্তসহ বিস্তারিত জানার চেষ্টা করছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর