বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দেশের বিচারবিভাগ সবচেয়ে স্বাধীন : আইনমন্ত্রী আসাদুজ্জামান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৪:২৫ অপরাহ্ন

বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

আজ মঙ্গলবার সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের বিচারবিভাগ যতটা স্বাধীন, এতটা স্বাধীনতা অন্য কোথাও খুব কমই উপভোগ করা হয়। সুপ্রিম কোর্টের বিচারকরা সাংবিধানিকভাবে এতটাই স্বাধীন যে তাদের পোস্টিং, ডিসিপ্লিন—কোনো কিছুই সরকারের হাতে নেই। সেই স্বাধীনতার অন্য রূপও আমরা দেখেছি। সেখানে আমরা দেখেছি শপথবদ্ধ রাজনীতিবিদ হতে। সেই স্বাধীনতা আমাদের দেশের নাগরিক অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, আমাদের দেশের জজ সাহেবরা নিজেদের বুদ্ধি, বিবেক, প্রজ্ঞা ও যুক্তি দিয়ে যে রায় দেন, তাতে সরকারের কিছুই করার থাকে না। বাংলাদেশের সবচেয়ে বেশি মামলার পক্ষই হচ্ছে সরকার, আর সবচেয়ে বেশি হেরেছেও সরকার। সেটিও আপনাদের মাথায় রাখতে হবে। সরকার যদি এত মামলায় হারতে পারে, তাহলে তো বলতে পারতেন সরকার তার সব মামলায় জিতে যাচ্ছে। স্টাডি করে দেখেন, সরকারের বিরুদ্ধেই রায় দেওয়া হয়।

মামলার দীর্ঘসূত্রতার বিষয়ে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। জজ ও আইনজীবীর সংখ্যা কম হওয়ার কারণে মামলার দীর্ঘসূত্রতা সৃষ্টি হচ্ছে।

রামিসা হত্যা মামলার যেন ন্যায়বিচার নিশ্চিত হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে বলে জানান আইনমন্ত্রী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর