রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

লালমনিরহাট সীমান্তে ৫ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের সীমান্ত দিয়ে ৫ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২২ মার্চ) দুপুরে দহগ্রামের পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলী তাদের ফেরত দেওয়ার  বিষয়টি নিশ্চিত করেন।

ওমর ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর সঞ্জীব কুমারের নেতৃত্বে বিএসএফের ৫ সদস্য পতাকা বৈঠকে অংশ নেন। বিজিবির পক্ষ থেকে ৬ সদস্যের নেতৃত্ব দেন রংপুর ৫১ বিজিবি পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলী।

আটক ৫ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করেন বিএসএফ।

এর আগে গতকাল  শুক্রবার বিকেলে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়ান এর পানবাড়ি বিওপির তিনবিঘা করিডর শূন্য লাইনে বিএসএফ ও বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

আটককৃতরা হলেন, ফরিদ ইসলামের সন্তান ফেরদৌস ফরহাদ রশনি (২৬) , আনোয়ার হোসেনের সন্তান ফরিদ ইসলাম ওরফে হৃদয় হাসান সারওয়ার নুরজাহান(২৮),  মোয়াজ্জেম হোসেনের সন্তান হামিদুল ইসলাম রিয়া মনি(২৭) । এ তিন জনের সকলেই  ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। অপর দুজন হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী এলাকার বাসিন্দা আহমাদ আলীর ছেলে আদম আলী (৫২), আদম আলীর স্ত্রী আমিনা বিবি (৪২)।

রংপুর ৫১ বিজিবি পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব হোসেন বলেন, আলোচনার পর ৫ বাংলাদেশিকে ফেরত দেয় ভারতীয়  সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর