সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ধানের শীষে ভোট দিতে স্বামীর বাঁধা দেওয়ায় আত্মহত্যার চেষ্টা, সেই গোলাপীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন স্বামীর বাধার মুখে অভিমানে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন শিবগঞ্জ উপজেলার গুজিয়া মাঝপাড়া গ্রামের গোলাপী বেগম। ঘটনাটি সেদিন বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। খবর পেয়ে তখনই তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

পরে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি গোলাপী বেগমের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী শাহে আলম কে।
রবিবার (৮ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ সামগ্রী ও উপহার নিয়ে শিবগঞ্জের গুজিয়া মাঝপাড়া গ্রামের সেই গোলাপী বেগমের বাড়িতে যান প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

প্রত্যন্ত গ্রামে তার বাড়িতে হাজির হয়ে গোলাপী বেগম ও তার পরিবারের খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও ঈদ উপহার পৌঁছে দেন।
এসময় প্রতিমন্ত্রী গোলাপী বেগমকে বোন সমন্ধ করে তার সকল দায়িত্ব গ্রহন করেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, নির্বাচনের পর শপথসহ নানা অনুষ্ঠানে জন্য ঢাকায় যেতে হয়েছে। তবে আমার প্রতিনিধি গোলাপী বেগমের খোঁজ খবর নিয়েছেন সবসময়। ধানের শীষে ভোট দেয়ার কারণে স্বামীর গালমন্দ সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন গোলাপী বেগম। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি অবগত হয়ে আমাকে গোলাপী বেগমের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।

গোলাপী বেগমের স্বামী, সন্তান ও নাতীদের জন্য ঈদের নতুন কাপড়, সেমাই সহ নগদ অর্থ উপহার দেয়া হলো মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে। গোলাপী বেগমের পাশে আমরা সবসময় থাকবো ইনশাআল্লাহ।

এ সময় এলাকাবাসী প্রতিমন্ত্রীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। তারা প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রতিমন্ত্রীর জন্য দোয়া করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর