শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

হবিগঞ্জে ওরশ পালনকে কেন্দ্র করে সংর্ঘষ, আহত ৩০

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ৩:৫৪ অপরাহ্ন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিকাপুর এলাকায় মাজারে ওরশ পালনকে কেন্দ্র করে বি-বাদমান দু’গ্রুপের মধ্যে আবারও রক্তক্ষয়ী সংর্ঘষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জানা যায়-হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মাজারে ওরশ নিয়ন্ত্রন করতেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। ৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটলে তা স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নিয়ন্ত্রনে নেয়ার চেষ্টা করে। এক পক্ষে নেতৃত্ব দেয় যুবদল নেতা নজরুল গাজী অপর পক্ষের নেতৃত্ব দেয় বিএনপি নেতা এড.সাজিদুল ইসলাম সজল।

এ নিয়ে ২২ ফেব্রুয়ারি দু’পক্ষের মধ্যে ব্যাপক সংর্ঘষ হয়। এরই রেশ ধরে মঙ্গলবার সকালে আবারও গ্রুপের মধ্যে সংর্ঘষ শুরু হয়। এতে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়। আহত কবির মিয়া (৩৫) খোকন মিয়া ২৮) জালাল মিয়া (৪০) রোকন মিয়া ৪৫) গুলবাহার বেগম ৩৫) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

থানার এস.আই শাহনূর জানান মাধবপুর ও পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার হাজার হাজার মানুষ। সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী টহলে রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর