বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন

ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে আসকার আলী (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

আজ শনিবার(১২ জুলাই) ভোর ৪টার দিকে হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আসকার আলী হরিপুর ইউনিয়নের জীবনপুর গ্রামের কানু আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আসকার মিনাপুর বিওপির আওতাধীন ৩৫৩ নম্বর প্রধান পিলার অতিক্রম করে ভারতের প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করেছিলেন। সেসময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই মারা যান।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, আমরা ঘটনাটি শুনেছি। তবে দিনাজপুরের ওই এলাকা ৪২ বিজিবির আওতাধীন।

তিনি আরো জানান, ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর