শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জুলাই মঞ্চের নেত্রীকে ধর্ষণের অভিযোগে মামলায় এনসিপি নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

চাঁদপুরে জুলাই মঞ্চের নেত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সৈকত হোসেন আমিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম। তার পদের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির চাঁদপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম। এর আগে ২৬ অক্টোবর চাঁদপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই নেত্রী। তিনি জুলাই মঞ্চের জেলা আহ্বায়ক কমিটির পদে আছেন।

ভুক্তভোগী নারী ও মামলার এজাহার থেকে জানা যায়, কয়েক মাস আগে জুলাই মঞ্চের এই নেত্রীর সঙ্গে সৈকত হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তা শারীরিক সম্পর্কে গড়ায়। পরে বিয়ে করতে অস্বীকার করায় গত ৫ অক্টোবর সৈকতের গ্রামের বাড়িতে অবস্থান নেন নেত্রী। সেখানে দুদিন অনশনের পর এনসিপির ও জুলাই মঞ্চের জেলার নেতারা বিষয়টি সমাধানের চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত সমাধান না হওয়ায় ২৬ অক্টোবর চাঁদপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন নেত্রী। আদালত মামলাটি আমলে নিয়ে এনসিপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে সৈকতকে গ্রেফতার করে ফরিদগঞ্জ থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম  বলেন, ‌‘আদালতের গ্রেফতারি পরোয়ানা মূলে সৈকতকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।’

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির চাঁদপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম বলেন, ‘ঘটনাটি জানার পর আমরা সমাধানের চেষ্টা করেছি। একজনে বিয়ের কথা বলেছে, পরে বিয়ে না করলে কী ধর্ষণের মামলা দিতে হবে? প্রেমের সম্পর্কের সূত্র ধরে ওই নেত্রী সৈকতকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। পরে সৈকত জানতে পারেন আগে তার বিয়ে হয়েছিল। এ জন্য বিয়েতে রাজি হননি। কিন্তু নেত্রীও তাকে ছাড়তে চায় না। শেষ পর্যন্ত সৈকত বিয়েতে রাজি না হওয়ায় ধর্ষণ মামলা দিয়েছেন নেত্রী। তবে ধর্ষণের যে অভিযোগ করেছেন, তা সঠিক নয়। ধর্ষণের ঘটনা হলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতাম।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর