মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ঢাকা ওয়াসার সাবেক এমডি সালামের স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মন্ত্রিসভা কমিটি গঠন শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না স্নাতক পাশ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল এক কোটি টাকা চাওয়ার অডিও ফাঁস ; প্রসিকিউটরদের সতর্ক করলেন চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

আওয়ামী লীগের সময় দীর্ঘদিন বিনিয়োগে বন্ধাত্ব ছিল। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হয় না। কর্মসংস্থান না হলে মানুষের ক্রয় ক্ষমতা থাকে না, দারিদ্র্য বাড়ে। বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষে বিএনপি কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ।

আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার উত্তর সূরিয়ারপাড় গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নারীদের মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধে বাণিজ্যে কিছু প্রভাব পড়বেই। সাগরপথ যদি দীর্ঘদিন বন্ধ থাকে তাহলে নৌপথে পরিবহন খরচ বাড়বে। তবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই।

মন্ত্রী আরও বলেন, ফ্যামেলি কার্ড ছিল বিএনপি ও প্রধানমন্ত্রীর তারেক রহমানের অঙ্গীকার। এটির জন্য তিনি খুবই আন্তরিক ছিলেন। ইচ্ছে করলে এই কার্ড চার বছরের মাথায় গিয়েও দেওয়া যেতো। কিন্তু সরকার গঠনের ২১ তম দিনে দেশের ১০টি প্রত্যন্ত অঞ্চলে ফ্যামেলি কার্ড দিয়ে তিনি প্রমাণ করেছেন নির্বাচনী অঙ্গীকার পূরণে কতটুকু দৃঢ় প্রতিজ্ঞা। ফ্যামেলি কার্ড বিতরণ করা হয়েছে পরিবারের হাসিমুখ দেখতে, স্বচ্ছলতা দেখতে।

দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড় গ্রামের ৬৯৭ জন নারীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় এমপি নাছির চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনের এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের এমপি এম কয়সর আহমেদ, সমাজসেবার বিভাগীয় পরিচালক মো. শহীদুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার প্রমুখ।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর