বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৭:০৫ অপরাহ্ন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিজের কক্ষে কর্মচারী ফজলুর রহমানের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ফজলুর রহমান একই বিভাগের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সম্প্রতি আসমা সাদিয়া রুনা ফজলুর রহমানকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করেন। এ নিয়ে রাগান্বিত হয়ে আজ বুধবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজ কল্যাণ বিভাগের কক্ষে প্রবেশ করে ফজলুর রহমান শিক্ষিকাকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন।

আত্মচিৎকারে শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে আসলে ফজলুর রহমান নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন। ফজলুর রহমান বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছেন।

কুষ্টিয়ার পুলিশ সুপার জসীম উদ্দীন জানান, হত্যার কারণ উদঘাটনের জন্য কাজ চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর