শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬, ৬:৫০ অপরাহ্ন

মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য নিজের সীমিত সম্পদও কাজে লাগাতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

আজ রোববার (১ মার্চ) সকালে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। এসময় হাসপাতালের সার্বিক পরিবেশ ও সেবার মান সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

পরিদর্শনকালে হাসপাতালের তত্ত্বাবধায়ককে দ্রুত হাসপাতাল থেকে তেলাপোকা ও ছারপোকা নিধনের কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

এসময় মির্জা ফখরুল বলেন, সীমিত সম্পদের মধ্যেও যেন সাধারণ মানুষ সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পায় সে অনুযায়ী দায়িত্বশীলদের কাজ করতে হবে। দায়িত্বপ্রাপ্ত সবাই যেন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, আমরা আশা করছি, হাসপাতালকে আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। সেই সঙ্গে ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত ইতোমধ্যে হয়েছে এবং এর সাইট নির্ধারণ করা হয়েছে। মেডিকেল কলেজ চালু হলে আমাদের হাসপাতাল আরও উন্নত হবে।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করব হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করার। আমাদের এই এলাকার মানুষ যেন উন্নত স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে আমরা সবসময় সজাগ থাকব।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশারাত ফারজানা, হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর