শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

৯ মাসেই হাফেজ ১১ বছর বয়সী ইয়াছিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের মো. সবুজের ছেলে মাত্র ১১ বছর বয়সী ইয়াছিন আরাফাত মাত্র ৯ মাসে পবিত্র কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।

শনিবার (১ নভেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ইয়াছিনকে পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয়।

মতলব উত্তর উপজেলার বিনন্দপুর মদীনাতুল উলুম নুরানি ও হাফেজিয়া কওমি মাদ্রাসার শিক্ষার্থী ইয়াছিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুফতি গোলাম সরোয়ার ফরিদী। তিনি আনুষ্ঠানিকভাবে হাফেজ ইয়াছিনের মাথায় পাগড়ি পরিয়ে দেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

মাদ্রাসার মোহতামিম মুফতি আব্দুল্লাহ আল জামি বলেন, মাত্র ৯ মাস আগে ইয়াছিন আমাদের মাদ্রাসায় ভর্তি হয়। শিক্ষক মাহাদী হাসান তামিমের তত্ত্বাবধানে সে নিরলস পরিশ্রম করে অল্প সময়েই পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেছে। এটি নিঃসন্দেহে এক বিরল ও অনুপ্রেরণামূলক সাফল্য।

নিজের অনুভূতি জানাতে গিয়ে ইয়াছিন আরাফাত বলে, আমি কোরআনে হাফেজ হতে পেরেছি এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি বড় হয়ে একজন আলেম হয়ে ইসলাম ও দেশের সেবা করতে পারি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা মুনসুর আহমেদ, মুফতি হাবিবুর রহমান মাহমুদী, মাওলানা জাহিদুল ইসলাম, মাদ্রাসার উপদেষ্টা আ. ছাত্তার মাস্টার, নুরে আলম সিদ্দিকী সেলিম, জসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর