বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

গণভোট ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না: শরিফ উদ্দিন জুয়েল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১১:২২ অপরাহ্ন

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, গণভোটের নামে দেশে যে ষড়যন্ত্র করা হচ্ছে, তা এ দেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না। দেশের মানুষ জাতীয় সংসদ নির্বাচনে তার পছন্দের প্রার্থীকে ব্যালটে ভোট দিয়ে নির্বাচিত করতে চায়।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৌলতপুর উপজেলা যুবদলের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াত নামের ইসলামী দলটি কয়েকদিন আগে পিআর নামের এক ভুতুড়ে ব্যবস্থার কথা বলে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করেছিল। কিন্তু যখন তারা বুঝতে পারল, বাংলাদেশের মানুষ এই ব্যবস্থা মেনে নেবে না এবং ব্যালটে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়, তখন তারা পিআর থেকে সরে আসে। এখন আবার গণভোটের নামে আরেকটি ষড়যন্ত্রের পাঁয়তারা চলছে। তবে দেশের মানুষ এই ষড়যন্ত্রও মেনে নেবে না।

শরিফ উদ্দিন জুয়েল আরও বলেন, যতই পাঁয়তারা করুন না কেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্র করে লাভ নেই, ষড়যন্ত্রের দিন শেষ। নির্বাচনের জন্য প্রস্তুতি নিন এবং জনগণের রায়ে নিজের জনপ্রিয়তা যাচাই করুন।

তিনি অভিযোগ করে বলেন, দৌলতপুরে একটি পক্ষ কিছু সংবাদকর্মীকে নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছে। আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংবাদ কর্মীদের পাশে রয়েছে। যদি কেউ সাংবাদিকদের হুমকি দেয়, আমরা সাংবাদিক ভাইদের পাশে থেকে হুমকি দাতাকে দাঁতভাঙা জবাব দেব।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোনো বিভ্রান্তিতে কান দেবেন না। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সকলে তার পক্ষেই কাজ করব। মনোনয়ন নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীর নাম ঘোষণা করবেন।

অনুষ্ঠানের আগে শরিফ উদ্দিন জুয়েল বৃক্ষরোপণ ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা ও উপজেলার যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর