মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ঝিনাইদহে বিএনপির দু‘পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ থানার সামনে ধানের শীষের পরাজিত প্রার্থী রাশেদ খাঁনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলোচনা সভা চলাকালে হঠাৎ দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষে জড়িত কিছু ব্যক্তি পুলিশের ওপরও চড়াও হয়। এতে তিন পুলিশ সদস্যসহ মোট ১০ জন আহত হন। আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন থানার এএসআই জাহিদ হোসেন, কনস্টেবল পিকলু ও সেলিম। আহত অন্যদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা লুৎফুর রহমান লেন্টু জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে পরাজিত বিএনপি প্রার্থী রাশেদ খাঁনের নেতৃত্বে দলীয় কার্যালয়ে একটি আলোচনা সভা চলছিল। এ সময় মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম তার সমর্থকদের নিয়ে কার্যালয়ের বাইরে অবস্থান নেন। পরে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, থানায় অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করছিলেন। এ সময় থানার সামনেই বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়, এতে তিন পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর