বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ২ কোটি ৯৬ লাখ টাকা টোল আদায়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক ও যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গমুখী ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। এতে যমুনা সেতুতে যানবাহন পারাপার ও টোল আদায়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে মোট ৩২ হাজার ৬৪৯টি যানবাহন সেতু পার হয়।

এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ৭৫৩টি যানবাহন থেকে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা টোল আদায় করা হয়। অপরদিকে ঢাকাগামী ১৫ হাজার ৮৯৬টি যানবাহন থেকে টোল আদায় হয় ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা। সব মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট টোল আদায় দাঁড়ায় প্রায় ২ কোটি ৯৬ লাখ টাকা।

ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ আরও বাড়ছে। বিশেষ করে গাজীপুরের পোশাক কারখানাগুলোতে ছুটি শুরু হওয়ায় ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পেয়েছে। তবে এখন পর্যন্ত মহাসড়কে বড় কোনো যানজট তৈরি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী জানান, ঈদ যাত্রার চাপ সামলাতে মোটরসাইকেলের জন্য পৃথক বুথসহ মোট ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে যান চলাচল স্বাভাবিক থাকে।

টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশে প্রায় ৮০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি হাইওয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছে। যানজট এড়াতে বিকল যানবাহন দ্রুত সরাতে একাধিক রেকার প্রস্তুত রাখা হয়েছে এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে নজরদারি জোরদার করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর