বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

গাজীপুরে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

এমবিবিএস ডিগ্রি ছাড়া চিকিৎসক পদবি ব্যবহার বন্ধসহ ৫ দফা দাবিতে গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী ও হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। পরে তারা অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন।

ইন্টার্ন চিকিৎসকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে এই আন্দোলনে নামে মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ক্লাস ও চিকিৎসা সেবা বর্জন করে তারা এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

তারা ‘ছয় মাসের ডাক্তার, মামা বাড়ি আবদার’, ‘ভুয়া ডাক্তার বাংলা ছাড়’, ‘জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ এসব নানা স্লোগান দিয়ে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে হাসপাতালের সামনে এসে মানববন্ধন ও সমাবেশ করেন।

এ সময় আন্দোলনকারীরা বলেন, চিকিৎসা সুরক্ষা আইনের বাস্তবায়ন, শূন্য পদের চিকিৎসক নিয়োগ, ‘নামসর্বস্ব’ ম্যাটসের কার্যক্রম বন্ধসহ তাদের সকল দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

সাম্প্রতিক ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে তারা এই পাঁচ দফা দাবি জানান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর