শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

গোপালগঞ্জে কারফিউর সময় বেড়েছে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৭:১২ অপরাহ্ন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউর সময় বাড়ানো হয়েছে। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কারফিউ চলমান থাকবে। তবে এর মধ্যে দুই ঘণ্টা কারফিউ শিথিল রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট কারফিউর সময় বৃদ্ধি করে নোটিশ জারি করেন।

নোটিশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সমগ্র গোপালগঞ্জ জেলায় আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হলো। তবে আগামীকাল (শুক্রবার) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

এর আগে গতকাল বুধবার (১৭ জুলাই) রাত ৮টা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকার ঘোষণা জারি করে গোপালগঞ্জ জেলা প্রশাসন। আজ সেই সময়সীমা বাড়ানো হলো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর