বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

স্বাধীনতার ৫৩ বছর পর কাল থেকে ট্রেন চলাচল শুরু নড়াইলে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭:১১ অপরাহ্ন

আগামীকাল মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে নড়াইল রেলস্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হচ্ছে। স্বাধীনতার ৫৩ বছর পর রেলপথ পেয়ে খুশি নড়াইলবাসী।

ঢাকা-বেনাপোল-খুলনা রেল পথে বানিজ্যিকভাবে ট্রেন চলাচলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত ২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এ পথে ট্রেন চলাচল করার কথা থাকলেও তা পিছিয়ে আগামীকাল ২৪ ডিসেম্বর মঙ্গলবার নির্ধারন করা হয়।

রেল সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কাশিয়ানী জংশন হয়ে খুলনা ও বেনাপোলে নতুন দুই জোড়া আন্ত:নগর যাত্রীবাহী ট্রেন দিয়ে যাত্রা শুরু হবে। সময়সূচি অনুসারে, জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ছাড়বে সকাল ৬ টায়। নড়াইল রেলস্টেশনে সকাল ৭টা ১৬ মিনিটে পৌঁছাবে। ট্রেনটির ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় সকাল ৯টা ৪৫ মিনিটে।

জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি পুনরায় ঢাকা থেকে রাত ৮টায় খুলনায় যাওয়োর পথে রাত ১০ টা ৬ মিনিটে নড়াইল রেলস্টেশনে পৌঁছাবে। খুলনায় পৌঁছাবে রাত ১১টা ৪৫ মিনিটে।

অন্যদিকে রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে সকাল ১০টা ৪৫ মিনিটে। দুপুর ১২টা ৪৬ মিনিটে নড়াইল রেলস্টেশনে পৌঁছাবে। ট্রেনটির যশোরের বেনাপোল পৌঁছানোর কথা বেলা ২টা ৩০ মিনিটে।

রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি পুনরায় বেনাপোল থেকে ৩টা ৩০ মিনিটে ছেড়ে নড়াইল রেলস্টেশনে বিকাল ৪টা ৪৬ মিনিটে পৌঁছাবে। ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০মিনিটে।

নড়াইল থেকে ঢাকা শোভন চেয়ার ৩৭০ টাকা। সিন্ধা (ভ্যাট ব্যতীত) ৬১৫ টাকা, এসি সিট(ভ্যাট ব্যতীত) ৭৪০ টাকা ও এসি বার্থ (ভ্যাট ব্যতিত) ১১১০ টাকা।

বেনাপোল থেকে নড়াইল শোভন চেয়ার ৮৫ টাকা। সিন্ধা (ভ্যাট ব্যতীত) ১৪০ টাকা, এসি সিট (ভ্যাট ব্যতীত) ১৬৫ টাকা ও এসি বার্থ (ভ্যাট ব্যতিত) ২৫০ টাকা।

যশোর থেকে নড়াইল শোভন চেয়ার ৫০ টাকা। সিন্ধা (ভ্যাট ব্যতিত) ১০০ টাকা, এসি সিট (ভ্যাট ব্যতীত) ১১০ টাকা ও এসি বার্থ (ভ্যাট ব্যতীত) ১৩০ টাকা।ভওয়াখালী এলাকার ইসমাইল শেখ বলেন, আমরা কখনও ভাবিনি জীবিত থাকা অবস্থায় নড়াইলের উপর দিয়ে ট্রেন চলবে দেখতে পারবো। স্বাধীনতার এত বছর পরও হলেও নড়াইল থেকে ট্রেনে চড়ে আমরা ঢাকায় যেতে পরবো সত্যিই আমরা সবাই আনন্দিত।

মহিষখোলা এলাকার নজরুল আলম বলেন, রেল সড়ক পাওয়ায় আমরা খুশি। ট্রেন চালু হলে স্বল্প খরচে এবং স্বল্প টাকা ব্যয় করে নড়াইল থেকে আমরা ঢাকা, বেনাপোল ও খুলনায় চলাচল করতে পারব। এছাড়া ব্যবসা-বানিজ্যের ব্যাপক প্রসার ঘটবে।

নড়াইল রেলস্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার বিশ্বাস বলেন, ভাঙ্গা-নড়াইল-রুপদিয়া-খুলনা রেল সড়কে আগামীকাল মঙ্গলবার থেকে এ সড়কের বাণিজ্যিক ভাবে ট্রেন চলাচল করবে। ইতিমধ্যে নড়াইল স্টেশনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে ট্রেনের টিকিট কিনতে হবে। গত শনিবার রাত ৮টার পর থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

ইতিমধ্যে মঙ্গলবারের ঢাকা যাওয়ার সকল টিকিট বিক্রি হয়ে গেছে। রেলস্টেশন বা যে কোন যায়গা থেকে অনলাইনে টিকিট কেনা যাবে বলেও জানান তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর