শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

ওয়েস্ট ইন্ডিজে টি- টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রান জাকের আলির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ১:৩৭ অপরাহ্ন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে  শেষ হওয়া তিন ম্যাচ টি- টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার জাকের আলি। 

সিরিজের তিন ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে সর্বমোট ১২০ রান করেছেন জাকের। প্রথম দুই ম্যাচে যথাক্রমে- ২৭ ও ২১ রান করেন তিনি। শেষ ম্যাচে ৪১ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলে সেরা খেলোয়াড় নির্বাচিত এই ডান-হাতি ব্যাটার। তার বিধ্বংসী ইনিংসের সুবাদেই ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মত সংক্ষিপ্ত ভার্সনে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে ৩ ইনিংসে ১১৩ রান করেছিলেন জাকের।

সিরিজে শীর্ষ পাঁচ ব্যাটারের তালিকায় জাকেরের সাথে আছেন আরও দুই বাংলাদেশি শামীম হোসেন ও মেহেদি হাসান মিরাজ। ৩ ইনিংসে ৬৪ রান করে শামীম তৃতীয় ও ২ ইনিংসে ৫৫ রান করে তালিকার পঞ্চমস্থানে আছেন মিরাজ।

সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। ৩ ইনিংসে ১টি অর্ধশতকে ৬৮ রান করেছেন তিনি। সিরিজে একটি করে হাফ-সেঞ্চুরি করেছেন জাকের ও পাওয়েল।

চতুর্থ সর্বোচ্চ ৫৭ রান করেছেন ক্যারিবীয় ওপেনার জনসন চালর্স।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর