বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

গজারিয়ায়অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ভস্মীভূত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ১:০৩ অপরাহ্ন

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভাটেরচর এলাকায় গতরাতে আলী আহম্মেদ মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৫ টি দোকান ভস্মীভূত এবং ১০টি দোকান আংশিক পুড়ে গেছে । 

বুধবার, রাত তিনটায়, ভাটেরচর এলাকায় আলী আহম্মেদ মার্কেটে প্রথম অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা, আলী আহম্মেদ মার্কেট এবং আশ পাশ এলাকায় ছড়িয়ে পরে। স্থানীয়রা প্রথমে আগুন নিভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলী আহম্মেদ মার্কেটে বিদুৎ মিটারে ইলেকট্রিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ টি দোকান পুড়ে গেছে। ১০টি দোকান আংশিক পুড়েছে । ক্ষয় ক্ষতির পরিমান প্রায় এক কোটি টাকা। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর