বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দরে আটকে দিল ইমিগ্রেশন পুলিশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ১:০০ পূর্বাহ্ন

আওয়ামী লীগ থেকে মনোনীত সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। শনিবার (৩০ নভেম্বর) থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসলে তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সেখান থেকে ফেরত পাঠানো হয়।

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, একটি গোয়েন্দা সংস্থার কিছু অবজারভেশন ও আপত্তি থাকায় তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি।

প্রসঙ্গত, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন দীর্ঘদিন ধরেই। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করার পর সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করলে এমপি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন এই অভিনেত্রী। পরবর্তীতে তিনি সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনীত এমপি হন।  সুবর্ণা মুস্তাফা ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত মহিলা আসন-৪ এর প্রতিনিধিত্বকারী জাতীয় সংসদ সদস্য ছিলেন


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর