বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শরীয়তপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ১:৪৪ অপরাহ্ন

জাজিরা উপজেলার পদ্মাসেতু দক্ষিণ টোল প্লাজা সংলগ্ন এলাকায় গতরাতে দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আজ রোববার রাত ৯ টার দিকে টোল প্লাজা সংলগ্ন শেখ রাসেল সেনানিবাসের রাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মৃত চার ব্যক্তি হচ্ছেন, শরীয়তপুরের জাজিরা উপজেলার ফরাজী কান্দি এলাকার রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজী (১৮), মোমিন আলি ফরাজীর কান্দি এলাকার, এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবর (১৯), মোসলেম ঢালি কান্দি এলাকার দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮), একই এলাকার আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০)।

পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজে নেয়ার সময় সবাই মারা যান। অতিরিক্ত পুলিশ সুপার শরীয়তপুর, মো: আহসান হাবিব ও পদ্মা সেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন রাত ১১:৩০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার রাত ৯ টার দিকে টোল প্লাজা সংলগ্ন শেখ রাসেল সেনানিবাসের রাস্তায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয়রা ও পদ্মা সেতুর দক্ষিণ থানা পুলিশ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে মধ্যে সবাই মারা যান। নিহতরা যে গাড়িগুলো চালাচ্ছিলেন সেগুলো অনটেস্ট গাড়ি ছিল। স্থানীয়রা জানান,  গাড়ি দুটির গতি বেশি ছিল।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফন সম্পন্ন হয়েছে ।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর