শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

আফগান সিরিজ খেলতে সন্ধ্যায় আরব আমিরাত যাচ্ছে টাইগাররা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৪:৩৯ অপরাহ্ন

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ হোয়াইটওয়াশ হয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ (শনিবার) সন্ধ্যায় দেশ ছাড়বেন টাইগাররা।
সিরিজটি অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। আফগানদের চাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হবে ম্যাচগুলো। এই সিরিজের জন্য দুই ভাগে ভাগ হয়ে দেশ ছাড়বেন ক্রিকেটারা।
প্রথম ভাগের ক্রিকেটাররা আজ সন্ধ্যা ছয়টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। দ্বিতীয় ভাগে আগামীকাল বাকি ক্রিকেটার এবং কোচিং স্টাফরা আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেবেন।
আগামী ৬ নভেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৯ নভেম্বর। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১১ নভেম্বর। ম্যাচের তারিখ জানা গেলেও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর