বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কুমিল্লায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ফ্রি মেডিকেল ক্যাম্প

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৩:৪০ অপরাহ্ন

চৌদ্দগ্রামে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও ওষুধ বিতরণ করেছে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ। 

আজ শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার নারায়ন পুর উচ্চ বিদ্যালয়ের মাঠে  এই ফ্রি মেডিকেল ক্যাম্প  ডা. মীর কাশেম মজুমদার তত্ত্বাবধানে পরিচালনা করা হয়।

চিকিৎসা সেবায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা, গোলাম কাদের চৌধুরী নোবেল।

এতে সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জেলা শাখার সভাপতি ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল মামুন।
বক্তব্য রাখেন জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ইমন, কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো. হাসান সাহরিয়ার খান, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মীর হোসেন মিরু, উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক গোলাম মোস্তফা অভি, পৌর যুব দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাবেক সিনিয়ার যুবদল চৌদ্দগ্রাম মোহাম্মদ শাজাহান প্রমুখ।

ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান অনুষ্ঠানে স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ  উপস্থিতি ছিলেন।

এ সময় ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক চক্ষু, নিউরো মেডিসিন, শিশু, নাক-কান গলা, গাইনী, মেডিসিন, চর্ম, সহ বিভিন্ন রোগের নির্ণয় সহ চিকিৎসা প্রদান করেন।

আয়োজিত চিকিৎসা ক্যাম্পে নারী, শিশু, পুরুষসহ প্রায় তিনশ রোগী চিকিৎসা সেবা গ্রহন করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর