বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাফজয়ী দলকে অর্থ পুরস্কার দেবে বিসিবিঃ ফারুক আহমেদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৯:৫৩ অপরাহ্ন

স্বাগতিক নেপালকে টানা দ্বিতীয়বার হারিয়ে সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। অসামান্য এই কীর্তির পর নানা দিক থেকে প্রশংসায় ভাসছেন সাবিনা-ঋতুপর্ণারা। তবে শুধু প্রশংসা নয়, আর্থিক পুরস্কারের ঘোষণাও আসছে।

এশিয়ার মঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করায় সাফজয়ী বাংলাদেশ দলকে এক কোটি টাকা পুরস্কার দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শুধু তা-ই নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেও ঘোষণা করা হয়েছে আর্থিক পুরস্কার। পুরস্কার হিসেবে সাফজয়ী মেয়েদের ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কার প্রদানের এ ঘোষণা দেয় বিসিবি।

পুরো দলকে অভিনন্দন জানিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘আমাদের নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপে যা করেছে, আমরা গর্বিত। পুরো ক্রীড়াঙ্গনের এ সাফল্য উদ্‌যাপনে বিসিবিও যোগ দিচ্ছে।’

তিনি বলেন, ‘তাদের এই জয় অন্য সব খেলার খেলোয়াড়দের এবং বাংলাদেশের মেয়েদের অনুপ্রেরণা জোগাবে। আমরাও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল বিভাগকে অভিনন্দন জানাই।’

ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে বিসিবির সমর্থনের কথা জানিয়ে ফারুক আহমেদ বলেন, ‘বিসিবি খেলায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে সব সময় বদ্ধপরিকর। এই ঐতিহাসিক জয় খেলায় মেয়েদের অংশগ্রহণের ক্ষেত্রে আগ্রহ বাড়াবে এবং পুরো দেশের সমর্থন জোগাবে।’

এর আগে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সাবিনাদের হাতে এক কোটি টাকার আর্থিক পুরস্কারের চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ সময় মেয়েদের বকেয়া বেতনের প্রসঙ্গটিও তোলেন তিনি। বলেন, ‘দেশের মানুষ যেভাবে তাদের বরণ করেছে, এজন্য ধন্যবাদ জানাতে চাই। নারীদের ক্রীড়াক্ষেত্রে কিছু অভিযোগ আছে, যেমন: বেতনবৈষম্য। এ বিষয়ে বিসিবি ও বাফুফের সঙ্গে কথা বলেছি; দ্রুতই সমাধান করব।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর