শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

নেত্রকোনায় যৌথ অভিযানে আড়াই টন ভারতীয় চিনি জব্দ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আড়াই টন (২ হাজার ৫০০ কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন মেজর মো. জিসানুল হায়দার। তিনি সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তা।

মেজর জিসানুল হায়দার জানান, সোমবার রাত ৭টার দিকে গোয়েন্দা সূত্রে জেলার পূর্বধলা উপজেলার জারিয়া বাজারে চোরাই পথে আনা ভারতীয় চিনি মজুদের সংবাদ পাওয়া যায়। এ সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশসহ জরিয়া গ্রামের আব্দুল মজিদের গুদামে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ওই গুদাম ঘরে প্রতি বস্তায় ৫০ কেজি ওজনের ২ হাজার ৫০০ কেজি চিনি মজুদরত অবস্থায় পাওয়া যায়। পরে গুদাম ঘরের মালিক যৌথবাহিনীর কাছে নিশ্চিত করেছেন মজুদকৃত ভারতীয় চিনির মালিক পূর্বধলার নাটেরকোণা গ্রামের মৃত আফসর আলীর ছেলে মো. স্বপন মিয়া।
তিনি আরও জানান, জব্দৃকত চিনি সংশ্লিষ্ট থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। নিয়মিত মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর