বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কক্সবাজার সৈকতে গোসলে নেমে কিশোরের মৃত্যু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৪:১৮ অপরাহ্ন

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে মাহমুদুর রহমান (১৬) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট এ ঘটনা ঘটে।

মাহমুদুর রহমান কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের উত্তী ডিককুল এলাকার দিদারুল আলমের ছেলে। সে স্থানীয় জুমছড়ি দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন জানান, আজ শনিবার সকালে কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকার মাদ্রাসার ছাত্র মাহমুদুর রহমানসহ ছয় বন্ধু মিলে সমুদ্রসৈকতে ঘুরতে আসে। তারা সৈকতের সুগন্ধা পয়েন্টে পৌঁছার পর কিছু সময় ফুটবল খেলে। পরে সবাই সাগরে গোসলে নামে। গোসলের একপর্যায়ে মাহমুদুর রহমান পানিতে তলিয়ে যায়। সে ভেসে যেতে থাকলে বন্ধুদের চিৎকারে লাইফগার্ড ও বিচকর্মীরা এগিয়ে এসে মুর্মুষূ অবস্থায় তাকে উদ্ধার করেন।

পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন জানান, মরদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর