শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

ভারতে পালানোর সময় এস আলম গ্রুপের কর্মকর্তা গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৭:৩৬ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে ভারত পালানোর সময় এস আলম গ্রুপের কর্মকর্তা সুজন কান্তি দে’কে (৪৪) গ্রেপ্তার করেছে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে স্থলবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সুজন কান্তি দে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মালঘর এলাকার সনজিত কান্তি দে’র ছেলে।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ খায়রুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সুজন কান্তি দে ২৩ বছর যাবত এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের সিনিয়র ডেলিভারি অফিসার পদে চাকরি করে আসছেন। তার বিরুদ্ধে চট্টগ্রামের আনোয়ারা থানায় নিয়মিত মামলাসহ এস আলম গ্রুপের কর্ণধারকে অর্থপাচারে সহায়তা করার অভিযোগ রয়েছে। আনোয়ারা থানার রিকুইজিশন মূলে বহির্গমন রোধপূর্বক গ্রেপ্তার করে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। আখাউড়া থেকে আনোয়ারা থানার পুলিশ তাকে নিয়ে যাওয়ার কথা রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর