শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে লঞ্চ চলাচল বন্ধ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন

ঘূর্ণিঝড় ‘দানা’র কারণে ঢাকা থেকে বিভিন্ন রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)।

এর প্রভাবে সমুদ্রে ৩ নম্বর সতর্কতা সংকেত ও নদীবন্দরগুলোয় ২ নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় দানার প্রভাবে সমুদ্রে ৩ নম্বর সতর্কতা সংকেত ও নদী বন্দরগুলোয় ২ নম্বর সতর্কতা সংকেত থাকায় ঢাকা থেকে হাতিয়া, ঢাকা থেকে বেতুয়া, আয়শাবাগ; ঢাকা থেকে রাংগাবালী, ঢাকা থেকে চরমোন্তাজ, ঢাকা থেকে খেপুপাড়া নৌরুটের লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

পাশাপাশি এক ইঞ্জিন বিশিষ্ট নৌযান বন্ধ রাখা হয়েছে বলেও জানানো হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর