শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

রাশমিকা মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪, ৯:১৭ অপরাহ্ন

রাশমিকা মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন

কপালজোরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন দক্ষিণ ভারতের অভিনেত্রী রাশমিকা মান্দানা। সামাজিক মাধ্যমে সেখবর অভিনেত্রী নিজেই জানিয়েছেন। দুর্ঘটনার একাধিক ছবিও ভাগ করে নিয়েছেন তিনি। রাশমিকা একা নন, এই দুর্ঘটনায় প্রাণ যেতে পারত আরও এক অভিনেত্রী শ্রদ্ধা দাসেরও। তাঁরা ওই সময় একসঙ্গে ছিলেন।

রশ্মিকার বক্তব্য অনুযায়ী, তাঁরা মুম্বই থেকে হায়দরাবাদ যাচ্ছিলেন। আচমকাই বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। বিমান তখন মাঝআকাশে। হঠাৎ বড় ঝাঁকুনি খেয়ে সজাগ সবাই। রাশমিকা-শ্রদ্ধা কোনও মতে নিজেদের আসন আঁকড়ে সামলান।

 

সেই ছবিও তাঁরা ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে। লিখেছেন, ‘আজ আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি।’ এরপরই তড়িঘড়ি বিমানটিকে ফের মুম্বই বিমানবন্দরে নামিয়ে আনা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর