শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

ভারতে অবৈধভাবে যাওয়ার সময় ৪ বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৪:৪২ অপরাহ্ন

সাতক্ষীরার কেড়াগাছি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় তিন নারীসহ চার জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

তারা হলেন— বরিশালের কোতোয়ালি থানার চরগোপালপুর গ্রামের হানিফ মুন্সির ছেলে সাইফুল মুন্সি (৩৫), আঁখি আক্তার (২৭), নেত্রকোনার সদর থানার সর্বদিঘীয়া গ্রামের আবুল মিয়ার মেয়ে লাকী আক্তার (২৫) ও চুয়াডাঙ্গার জীবননগর গ্রামের বকুলের মেয়ে পাপিয়া খাতুন (২৪)।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কেড়াগাছি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। তারা সবাই বাংলাদেশি বলে জানিয়েছে বিজিবি।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আশরাফুল হক।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কেড়াগাছি থেকে বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে পাচারের সময় কাকডাংগা বিওপির সুবেদার নাসির উদ্দিন ও এসআইপি সদস্য নায়েক কাজী হুরমুজ আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল কৌশলে অবস্থান নিয়ে চার ব্যক্তিকে আটক করা হয়। ঘটনাস্থলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন,  পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কলারোয়া থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন ও মানবপাচার চক্রের পাঁচ জনকে পলাতক আসামী করে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, একই দিনে ভোর সাড়ে ৬টার দিকে সাতক্ষীরার চান্দুরিয়া সীমান্তে তিনটি ভারতীয় গরু আটক করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর