বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪, ৯:০৯ অপরাহ্ন

টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

 

টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের টেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার ভাতগ্রাম গ্রামের বিদ্যুৎ মিয়ার ছেলে আকাশ (৩০), নয়াপাড়া গ্রামের সমেজ উদ্দিনের ছেলে নাজমুল (২৫), গাইড়াবেতিল গ্রামের মঈনউদ্দিনের ছেলে লুৎফর রহমান (৪০) এবং তেলিপাড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী রহিমা বেগম (৩৫)। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর