বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা;১৫ জন যাত্রী আহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাবলা তলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, টেকেরহাট এলাকা থেকে নিলাম পরিবহনের একটি বাস ফরিদপুরে আসছিল। বাসটি বাবলা তলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে অল্পের জন্য রক্ষা পায় যাত্রীরা।

খবর পেয়ে স্থানীয় জনতা ও ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে আহতদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। সেখানে থেকে গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোমান বলেন, অল্পের জন্য বাসটি খাদে পড়ে যাওয়া থেকে রক্ষা পায়। খবর পেয়ে আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর