শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

হযরত শাহপরাণ মাজারে গান-বাজনা নিষিদ্ধ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ২:১৬ অপরাহ্ন

সিলেটের হযরত শাহপরাণ (রহ.) মাজারে ওরসকে কেন্দ্র করে গান-বাজনা বন্ধের ঘোষণা দিয়েছে মাজার কর্তৃপক্ষ।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) থেকে ওরসের নামে গান-বাজনা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে বলে জানিয়ে মাজারের খাদিম সৈয়দ কাবুল আহমদ।

তিনি বলেন, মাজারে ওরস উপলক্ষে গান-বাজনা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো। কেউ বাদ্যযন্ত্র নিয়ে আসবেন না। এখানে প্রতি বৃহস্পতিবার যে গান-বাজনা করা হয় সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

জানা যায়, প্রতি বছর নিয়ম অনুযায়ী রবিউল আউয়াল মাসের ৪, ৫ ও ৬ তারিখে তিন দিনব্যাপী ওরসের আয়োজন করে মাজার কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্যে প্রথম দিন কোরআনখানি, দোয়া ও জিকির এবং মিলাদ মাহফিল। দ্বিতীয় দিন গিলাফ চড়ানো, গরু জবেহ, সারারাত জিকির ও মিলাদ মাহফিল এবং ভোর ৪টায় ফাতেহা পাঠ। শেষ দিন বাদ ফজর আখেরি মোনাজাতের পর নেওয়াজ বিতরণ করা হয়।

সিলেট সিটি করপোরেশেনের ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, মাজারে গান-বাজনা ও অশ্লীলতা বন্ধের বিষয়টি নিয়ে তারা বৈঠক করেছেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে শাহপরাণ মাজারে গান-বাজনা, মাদক সেবনসহ সব ধরনের অশ্লীল কার্যক্রম এখন থেকে বন্ধ থাকবে।

প্রসঙ্গত, শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাদ জুমা মাজারে ওরস উপলক্ষে গান-বাজনা, মাদক সেবনসহ সব ধরনের অশ্লীল কার্যক্রমবন্ধের দাবিতে মানববন্ধন করেন উলামা মাশায়েখ ও সর্বস্তরের মুসল্লিরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর