শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১:৫১ অপরাহ্ন

কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে সৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।

নিখোঁজ মোহাম্মদ সজীবের (২৬) ঢাকার পল্লবী থানার ১১-ডি সড়কের কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে।

পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হন পর্যটক সজীব। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সৈকতের নাজিরারটেক পয়েন্টে জোয়ারের পানিতে লাশ ভেসে আসলে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

তিনি জানান, ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে বেড়াতে আসেন মোহাম্মদ সজীব। বুধবার দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্ট সাগরে তারা গোসলে নামেন। স্রোতের টানে ভেসে যাওয়ার সময় লাইফগার্ড কর্মীরা ৪ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও সাগরের বিভিন্ন পয়েন্টে খুঁজে সজিবের সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে ভাসমান অবস্থায় তার লাশ নাজিরারটেকে পাওয়া যায়। আইনিপ্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে উল্লেখ করেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর