শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত দুর্গাপূজায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত: বিজিবি মহাপরিচালক পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি চিকিৎসকদের বদলি-পদায়নে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে : অর্থ ও পরিকল্পনামন্ত্রী সাবেক মন্ত্রী আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী লন্ডনে বিপুলসংখ্যক ট্রাস্টির উপস্থিতিতে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী সভা অনুষ্ঠিত সাজেকে বৃহস্পতিবার ভোর থেকে আবারও সড়ক অবরোধ

প্রবাসীদের জন্য ২০২৭ হজের প্রাক-নিবন্ধন শুরু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৬:২৮ অপরাহ্ন

বাংলাদেশের হজ কোটায় ২০২৭ সালে পবিত্র হজ পালন করতে আগ্রহী প্রবাসী বাংলাদেশি নাগরিকদের (এনআরবি) প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সরকারি কিংবা বেসরকারি—উভয় ব্যবস্থার মাধ্যমেই প্রবাসীরা হজে যেতে পারবেন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd⁠�)-এর মাধ্যমে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে।

প্রাক-নিবন্ধনের সময় আবেদনকারীর বাংলাদেশি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদ, পাসপোর্ট সাইজের ছবি, হোয়াটসঅ্যাপ-সক্রিয় মোবাইল নম্বর এবং বাংলাদেশের একটি ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। একই পরিবারের একাধিক সদস্যের জন্য একটি ব্যাংক হিসাব ব্যবহার করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিবন্ধনের সময় ই-হজ সিস্টেমে আবেদনকারীকে এনআরবি হিসেবে তথ্য প্রদান করতে হবে। পাশাপাশি তিনি যে দেশে বৈধভাবে বসবাস করছেন, সেই দেশের নাম উল্লেখ করে সংশ্লিষ্ট বৈধ বসবাসের নথিও আপলোড করতে হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, খুব শিগগিরই হজ প্যাকেজ ও হজ গাইডলাইন-২০২৭ প্রকাশ করা হবে। এরপর ঘোষিত প্যাকেজ থেকে পছন্দের প্যাকেজ নির্বাচন করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। সৌদি আরব সরকারের নির্দেশনা অনুযায়ী নিবন্ধিত হজযাত্রীরাই ২০২৭ সালের হজ পালনের সুযোগ পাবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর