শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬, ৫:২৭ অপরাহ্ন

নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ জুন) গভীর রাতে মগড়া সেতুর একপাশে স্থাপিত স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়া হয় বলে ধারণা করছে পুলিশ।

আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ২৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে স্মৃতিস্তম্ভের পাশে আগুন জ্বলছে। ভিডিওতে তিন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে যেতে দেখা যায়। এ সময় পেছন থেকে “শেখ হাসিনা” ও “জয় বাংলা” স্লোগান শোনা যায়।

সকালে ঘটনাস্থলে গিয়ে স্মৃতিস্তম্ভের বিভিন্ন স্থানে আগুনের পোড়া দাগ দেখতে পান স্থানীয়রা।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, খবর পেয়ে পুলিশ সুপার মো. তরিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেরোসিন ব্যবহার করে আগুন লাগানো হয়েছে। তবে স্মৃতিস্তম্ভটি স্টিলের তৈরি হওয়ায় এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলে জানান ওসি।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর