সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়ে ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে টাইগার নাহিদ রানা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬, ৫:২৩ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের গতি ও আগ্রাসী বোলিংয়ের ঝলক দেখালেন নাহিদ রানা। সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বড় ধরনের উন্নতি হয়েছে বাংলাদেশের এই তরুণ পেসারের। বিশাল লাফ দিয়ে ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এসেছেন তিনি।

আজ বুধবার ( ১০ জুন) প্রকাশিত আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে দেখা যায়, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ উইকেট নেওয়ার সুবাদে বোলারদের তালিকায় ২৩ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন নাহিদ রানা। তার ঝুলিতে এখন ৫৩৫ রেটিং পয়েন্ট।

মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ৪১ রান খরচায় ৪ উইকেট শিকার করেন নাহিদ। ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো বোলারের এটিই সেরা বোলিং ফিগারের নতুন রেকর্ড।

বাংলাদেশি বোলারদের মধ্যে বর্তমানে নাহিদের ওপরে রয়েছেন শুধু মেহেদী হাসান মিরাজ। ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে অধিনায়ক মিরাজ অবস্থান করছেন ৮ নম্বরে। এছাড়া তাসকিন আহমেদ নিজের ৩২তম অবস্থান ধরে রেখেছেন।

অন্যদিকে, বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৭ নম্বরে। বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও এসেছে সুখবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৪ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলা তানজিদ হাসান তামিম সাত ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৩ নম্বরে। একই ম্যাচে ৬৭ রান করা নাজমুল হোসেন শান্ত দুই ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ২৯ নম্বরে।

ব্যাটারদের তালিকার শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল।

এদিকে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে গেছেন মেহেদী হাসান মিরাজ। এই তালিকায় এক নম্বরে অবস্থান করছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর