শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

চীনের অর্থায়নে সিলেটে নির্মিত হবে হাজার শয্যার হাসপাতাল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন

চীনের বিনিয়োগে সিলেটে নির্মিত হতে যাচ্ছে এক হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল। হাসপাতালটির সম্ভাব্য স্থান নির্ধারণ ও প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে সিলেট সফর করেছেন চীনা বিনিয়োগকারী প্রতিনিধিদল।  

আজ বুধবার (৩ জুন) দুপুরে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী চীনা প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে তার নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর, হাইটেক পার্কসহ কয়েকটি সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে মন্ত্রী জানান, হাসপাতাল নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রকল্পটিতে অর্থায়ন করবে চীন। হাসপাতাল নির্মাণের প্রাথমিক পরিকল্পনা ও স্থান নির্ধারণ নিয়ে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে।

তিনি বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসবে। সিলেটের মানুষকে উন্নত চিকিৎসার জন্য আর ঢাকামুখী হতে হবে না।’

চীনের প্রতিনিধি দলের প্রধান স্টোয়ার্ড চিয়ং বলেন, ‘স্থান পরিদর্শন ও সম্ভাব্যতা মূল্যায়নের প্রাথমিক পর্যায়ে আমরা বেশ আশাবাদী। সিলেটের ভৌগোলিক অবস্থান এবং স্বাস্থ্যসেবার চাহিদা বিবেচনায় প্রকল্পটি সম্ভাবনাময় বলে মনে হচ্ছে।’

প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে বলেও তিনি জানান।

পরিদর্শনকালে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার রাতে সিলেট সার্কিট হাউসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে হাসপাতাল প্রকল্পের স্থান নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ে বৈঠক করেন চীনা বিনিয়োগকারীরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর