মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি ফ্যামেলি কার্ড বিতরণে কোনও অনিয়ম বরদাস্ত করিনি: অর্থ ও পরিকল্পনামন্ত্রী নেপাল- চীনের তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মক্কা চুক্তির বিষয়ে ‘সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার’-আইনমন্ত্রী নিউইয়র্কে নয়, পেন্টাগনে ৯/১১-এর ২৫তম বার্ষিকী পালন করবেন ট্রাম্প সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: কাদের গনি চৌধুরী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট গুম-খুনের শিকার এবং জুলাইয়ে শহীদ ও আহত পরিবারের ৭৪ জনকে চাকুরির নিয়োগপত্র প্রদান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৩

হজ পালন শেষে দেশে ফিরেছেন ১১,৬১৩ হাজি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬, ৪:৫০ অপরাহ্ন

পবিত্র হজ পালন শেষে রোববার পর্যন্ত সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইটের মাধ্যমে মোট ১১ হাজার ৬১৩ জন বাংলাদেশী হাজি দেশে ফিরেছেন।

এ বছর হজের আনুষ্ঠানিকতা শেষ হয় গত ২৬ জুন।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, নির্ধারিত তিনটি বিমান সংস্থার মোট ২৮টি ফিরতি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের ছয়টি, সাউদিয়া এয়ারলাইন্সের আটটি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইট রয়েছে।

হজ অফিস জানায়, ফেরত আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৫৩ জন ও বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ১০ হাজার ৩৬০ জন দেশে এসে পৌঁছেছেন।

ওই কর্মকর্তা বলেন, আজ (১ জুন) ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৮ জন হাজী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আগামীকাল (২ জুন) আটটি ফ্লাইটে ফিরবেন আরও ৩ হাজার ২৫৪ জন।

ফ্লাইট সূচি অনুযায়ী, আগামী ৩ জুন ১১টি ফ্লাইটে ৪ হাজার ৫১৩ জন, ৪ জুন আটটি ফ্লাইটে ৩ হাজার ২৪৮ জন ও ৫ জুন সাতটি ফ্লাইটে ২ হাজার ৯২৫ জন হাজি দেশে ফিরবেন।

এ বছর হজ পালনকালে সৌদি আরবে কমপক্ষে ৪১ জন বাংলাদেশী হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে পুরুষ ২৭ জন ও নারী ১৪ জন। মক্কায় মারা গেছেন ৩০ জন ও মদিনায় ১১ জন।

এ বছরের ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে হজ কার্যক্রম শুরু হয় ও শেষ হয় ২১ মে।

ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে গত ৩০ মে থেকে। চলবে ৩০ জুন পর্যন্ত।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর