বুধবার, ২০ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়: পুলিশ কুর্মিটোলা হাসপাতালের নাম বদল পাবনায় ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ৭০ লাখ টাকা চাঁদা , যুবদল নেতাসহ গ্রেপ্তার ৪ প্রথমবার টেস্ট র‌্যাংকিংয়ের সপ্তম স্থানে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে টাইগারদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘দুই বৈশ্বিক সন্ত্রাসী বাহিনী’: মোজতবা খামেনি মার্কিন বাণিজ্য চুক্তি বাস্তবায়নে সম্মত ইইউ নারী ক্রিকেটারদের জন্য বিসিবির অনার্স বোর্ড স্থাপন রাশিয়া-চীন সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে: পুতিন আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

পাবনায় ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ৭০ লাখ টাকা চাঁদা , যুবদল নেতাসহ গ্রেপ্তার ৪

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে এক ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ৭০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে এক যুবদল নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে পার্শ্ববর্তী নাটোরের লালপুর উপজেলার পালিদহ গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া প্রধান আসামির নাম মাহমুদ হাসান সোনামনি। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। গ্রেপ্তার হওয়া তাঁর বাকি তিন সহযোগীর মধ্যে কাজল ও সুইট নামের দুজনের নাম নিশ্চিত করেছে পুলিশ।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালিদহ এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে সোনামনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অবৈধ অস্ত্রের বিষয়ে তাঁদের বিরুদ্ধে লালপুর থানায় অস্ত্র আইনে আলাদা মামলার প্রক্রিয়া চলছে।

ঈশ্বরদী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ মে ঈশ্বরদীর গোকুলনগর এলাকার ব্যবসায়ী মো. মাহমুদুজ্জামান বাদী হয়ে সোনামনি, জাকির ও কাজলসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

মামলার এজাহারে মাহমুদুজ্জামান উল্লেখ করেন, গত ১৭ মাসে অভিযুক্তরা অস্ত্র ও প্রাণনাশের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে কয়েক দফায় মোট ১ কোটি ৭০ লাখ টাকা চাঁদা নিয়েছেন। আসামিরা তাঁর মালিকানাধীন ‘আরাবি পিউরিফাইড ড্রিংকিং ওয়াটার’ ও ‘মেসার্স আহনাফ এন্টারপ্রাইজ’ নামক দুটি প্রতিষ্ঠানে দফায় দফায় চড়াও হয়ে এই অর্থ হাতিয়ে নেন। এ ছাড়া ‘পদ্মা ড্রিংকিং ওয়াটার’ ও ‘যমুনা ড্রিংকিং ওয়াটার’ নামের আরও দুটি প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকেও তাঁরা একইভাবে মোটা অঙ্কের চাঁদা আদায় করেছেন এবং ভয়ভীতি দেখানো অব্যাহত রেখেছেন।ভুক্তভোগী ব্যবসায়ী মাহমুদুজ্জামান বলেন, আসামিদের লাগাতার হুমকিতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। ব্যবসার পরিবেশ বজায় রাখতে আমরা বাধ্য হয়ে ঈশ্বরদী থানা ছাড়াও র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার বরাবর লিখিত অভিযোগ দায়ের করি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর