সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পাকিস্তানকে হারিয়ে বিসিবির কাছে শান্তর আবদার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬, ৪:০৫ অপরাহ্ন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন টেস্ট খেলা ক্রিকেটারদের চ্যালেঞ্জের কথা তুলে ধরেছিলেন নাজমুল হোসেন শান্ত। এবার ঢাকা টেস্ট জয়ের পর আবারও সেই টেস্ট স্পেশালিস্ট ক্রিকেটারদের কথা তুলে ধরেছেন তিনি। বোর্ডের কাছে রেখেছেন নিজের চাওয়া। 

সংবাদ সম্মেলনে টেস্ট স্পেশালিস্ট ক্রিকেটারদের যেন আরও বেশি মূল্যায়ন করা হয়, সে কথা জানিয়ে শান্ত বলেন, ‘বোর্ডের কাছে চাওয়া, পেসারদের আরও ভালোভাবে মেইনটেইন করা… আরেকটু নজর রাখা। যারা শুধু টেস্ট খেলে তাদের কীভাবে আরও সুযোগ, আরও গুরুত্ব দেওয়া যায়। তারা এই দলের বড় জায়গা জুড়ে আছে।’

‘আমরা ওয়ানডে টি-টোয়েন্টি নিয়ে অনেক কথা বলি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ। টেস্টের কথা সবাই ভুলে যায়। বোর্ডের এখানে দায়িত্ব আছে তাদের আরও গুরুত্ব দেওয়ার।’

মিরপুরের মতো পিচে পঞ্চম দিনের শেষ দিকে গিয়ে ম্যাচ জিতেছে টাইগাররা। এমন উইকেট পেলে অতীতে হয়ত আরও ভালো করত টেস্ট দল। এ নিয়ে শান্ত বলেন, ‘আক্ষেপ বলব না। যেটা চলে গেছে চলে গেছে। আগে এত ভালো পেসার ছিল না। ভালো অ্যাটাক থাকলে যেকোনো ধরনের উইকেটই বানাতে পারেন। যেটা চলে গেছে ওটা নিয়ে চিন্তা করার মানে হয় না।’

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর