বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

চট্টগ্রামে দুর্বৃত্তদের হামলায় জামায়াত কর্মী নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন

চট্টগ্রামের সাতকানিয়ায় শাহাদাত হোসেন নামে এক ব্যবাসীয়কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত হোসাইন জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী বলে দাবি করছে সংগঠনটি। অন্যদিকে পরিবারের সন্দেহ, একটি পুরনো ঘটনার জেরে তাকে হত্যা করা হয়েছে। 

আজ সোমবার (২৭ এপ্রিল) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শাহাদাতের মৃত্যু হয়। এর আগে গত রোববার রাত ১১টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের অন্তর্গত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদ এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন (৩২) সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার মৃত মোহাম্মদ শফির ছেলে। পেশায় তিনি একজন টং (চা-পান) দোকানদার। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।’

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার শাহাদাত সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদ এলাকায় তার টং (চা-পান) দোকানে বসেছিল। রোববার রাত আনুমানিক ১১টার দিকে দুটি সিএনজিচালিত অটোরিকশা এবং ৩ থেকে ৪টি মোটরসাইকেলযোগে ১০-১৫ জনের মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত শাহাদাতের দোকানের সামনে নামে। কিছু বুঝে ওঠার আগেই তারা শাহাদাতের পেছনে গিয়ে হাতুড়ি ও লাঠি  দিয়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা অটোরিকশা ও মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।

পরে শাহাদাতকে উদ্ধার করে প্রথমে উপজেলার কেরানীহাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে আইসিইউ খালি না থাকায় নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর আনুমানিক সাড়ে ৫টার টার দিকে শাহাদাত মারা যান।

নিহত শাহাদাত হোসেনের বড়ভাই মোবারক হোসেন বলেন, ‘আমার ভাই দোকানের সামনে একটি চেয়ারে বসেছিলেন। ওই সময় ১০-১৫ জনের সন্ত্রাসী দল অতর্কিতে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলযোগে এসে আমার ভাইয়ের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়।’

তিনি আরও বলেন, ‘কয়েক মাস আগে আমাদের এলাকা থেকে ইয়াবাসহ লোহাগাড়া উপজেলার এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। ওই সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার পেছনে তার লোকজন আমার ভাইকে সন্দেহ করত। হামলার ঘটনায় তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে।’

উপজেলা জামায়াতের আমির কামাল উদ্দিন বলেন, ‘শাহাদাত জামায়াতে ইসলামীর কর্মী। তিনি আমাদের কর্মসূচিতে সব সময় সক্রিয় ছিলেন। তাকে এভাবে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

সাতকানিয়া থানার ওসি মঞ্জুরুল হক বলেন, ‘বিষয়টি নিয়ে ইতোমধ্যে আমরা তদন্ত শুরু করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর