বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

খালিয়াজুারীতে বজ্রপাতে তিন জনের মৃত্যু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:১৫ অপরাহ্ন

নেত্রকোনার খালিয়াজুরীতে বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দুইটার মধ্যে পৃথক তিনটি স্থানে এই মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বাঘবেড় গ্রামের বাসিন্দা মো. আবদুল মোতালেব, খালিয়াজুরি উপজেলার সাতগাঁও গ্রামের মোনায়েম খা ওরফে পালান (৫৩) এবং সিরাজগঞ্জ জেলার শতর উপজেলার মেচরা ইউনিয়নের আকনাদিঘির চর গ্রামের মো. শুভ মণ্ডল।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আবদুল মোতালেব সকালে জগন্নাথপুর ফেরি ঘাটে নদে বড়শি ফেলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে তাঁর শরীর ঝলসে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিতে চাইলে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। বেলা ১১ টার দিকে সাতগাঁও গ্রামের মোনায়েম খা বাড়ির সামনের হাওরে ধান কাটছিলেন।

এ সময়ে হঠাৎ বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলে মারা যান। সিরাজগঞ্জের মো. শুভ মণ্ডল গত কয়েকদিন ধরে ধান কিনতে কৃষ্ণপুর এলাকায় অবস্থান করছিলেন। দুপুরে হাওরে ধান কেনার সময় হঠাৎ ঝড় বৃষ্টির শুরু হয়। এ সময় বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলে মারা যান।

খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর