বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এখনও প্রস্তুত: রুবিও হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু দেশের বিচারবিভাগ সবচেয়ে স্বাধীন : আইনমন্ত্রী আসাদুজ্জামান ইসরায়েলের লেবানন দখলের স্বপ্ন কখনোই সফল হবে না: হিজবুল্লাহ যুদ্ধবিরতির মধ্যেই ইরানে হামলা করলো যুক্তরাষ্ট্র আরাফার ময়দানে সমবেত সারাবিশ্বের ১৬ লাখেরও বেশি হাজি কোরবানির পশুর বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণে প্রস্তুত ডিএসসিসি’র সাড়ে ১৩ হাজার জনবল ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ ঈদুল আযহায় নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ক্যান্সার ধরা পড়ার পর যা করেছিলেন নায়ক আলমগীর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন

বাংলাদেশের বরেণ্য অভিনেতা আলমগীর। পারিবারিক, সামাজিক, অ্যাকশন, রোমান্টিক, ফোক, ফ্যান্টাসিসহ নানা ধরনের চলচ্চিত্রের একজন সফল অভিনেতা তিনি। প্রযোজক, পরিচালক আর গায়ক হিসেবেও সুনাম কুড়িয়েছেন। বাংলা সিনেমার চিরসবুজ এই নায়কের মারণব্যাধি ক্যান্সার ধরা পড়ে ১৯৯০ সালে। সেই গল্প হয়তো অনেকেরই অজানা।

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নতুন করে উঠে আসে নায়কের ক্যান্সার জয়ের গল্প। তিনি জানান, ১৯৯০ সালে তার শরীরে কর্কট রোগ ধরা পড়ে।

ক্যান্সার ধরা পড়ার পর আলমগীর ৮ মাস লন্ডনে চিকিৎসা নেন। এরপর ধীরে ধীরে নিজের শরীরে ক্যান্সারকে জয় করেন।

তিনি বলেন, ক্যান্সার আক্রান্ত রোগীরা একপর্যায়ে নিজেকে খুবই অসহায় মনে করেন। এটা জয় করতে পারাটা অসম্ভব মনের জোরের প্রয়োজন।

নায়ক ক্যান্সার আক্রান্ত সহকর্মীদের পাশে দাঁড়ান সবসময় নিজের সামর্থ দিয়ে। নিজের অবস্থানটা খুব করে অনুভব করন তখন।

বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের অন্যতম নায়ক আলমগীর শুধু অভিনয়েই থেমে থাকেননি। প্রযোজনা, পরিচালনা, এমনকি সংগীতেও রেখেছেন স্বাক্ষর।

ব্যক্তিজীবনে তিনি একজন গর্বিত বাবা। মেয়ে আঁখি আলমগীর দেশের জনপ্রিয় সংগীতশিল্পী যদিও মেয়েকে চিকিৎসক হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি। জীবনের এই ভিন্ন পথে হাঁটাকে এখন স্বাভাবিকভাবেই গ্রহণ করেছেন।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আলমগীরের জন্ম ১৯৫০ সালের ৩ এপ্রিল। ৫ দশকের বেশি সময় ধরে ২৩০টিরও বেশি সিনেমায় অভিনয় করে রেকর্ড ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। ১৯৭৩ সালে ‘আমার জন্মভূমি’ দিয়ে অভিষেক ঘটা এই বরেণ্য অভিনেতা অ্যাকশন, রোমান্টিক ও সামাজিক সব ধরনের চরিত্রে সফল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর