বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ আগস্ট ধানমন্ডিতে হামলায় আহত আ. লীগ নেতার মৃত্যু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ২:৩৮ অপরাহ্ন

গত ১৫ আগস্ট রাজধানীর ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার ঘটনায় আহত আওয়ামী লীগ নেতা এম এ মমিন পাটোয়ারী (৫৪) মারা গেছেন। তিনি রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

আজ শুক্রবার (৩০ আগস্ট) ভোর ৪টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এদিন সকালে নিহত মমিন পাটোয়ারীর ভাতিজা মুনতাকিম পাটোয়ারী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

জানা গেছে, মমিন পাটওয়ারী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপকমিটির সহ-সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সমাজসেবা বিষয়ক সদস্য ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন।

এদিকে মমিন পাটওয়ারীর মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগের ভেরিফাইড পেইজে একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়- ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ এ  শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি-জামাতের হামলায় আহত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সমাজ সেবা সম্পাদক এম এ মমিন পাটোয়ারী মারা গেছেন। বাংলাদেশে কি এই হত্যার বিচার হবে?


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর